যে চমক নিয়ে আসছে ‌‘পুষ্পা ৩’

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘পুষ্পা’। এরইমধ্যে দুটি কিস্তি দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে যেমন কাড়ি কাড়ি পয়সা কামিয়েছে তেমনি পেয়েছে প্রশংসাও। এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর।

‘পুষ্পা ৩ : দ্য রামপেজ’ নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সুকুমার। এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি। ওই অনুষ্ঠানে ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করতে। তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন, ‘পুষ্পা ৩’ আদৌ হবে কিনা। উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন, ‘অবশ্যই হচ্ছে!’

তার এ কথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায়। এর আগেই ‘পুষ্পা ২’-এর এন্ড ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে এবার প্রথমবারের মতো নির্মাতা সরাসরি এর ঘোষণা করলেন। জানা গেছে, ‘পুষ্পা ৩’ ছবিতে আগের কিস্তিগুলোর মতোই মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন। সঙ্গে থাকবেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলও। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে একটি ভয়ংকর খল চরিত্র। এই চরিত্র ও এতে অভিনয় করা শিল্পী দর্শকের জন্য বিশেষ চমক বলে দাবি করেন পরিচালক।

তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (SIIMA)- এবার ‘পুষ্পা ২’ মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী রাশমিকা মান্দানা, সেরা পরিচালক সুকুমার, সেরা সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন শঙ্কর বাবু কন্দুকুরি।

অভিনেতা আল্লু সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন নির্মাতা সুকুমার ও পুরো টিমকে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা