আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে দুর্গাপূজায় সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গতবারের মতো এ বছরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশের সহযোগিতায় গত বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি জানান, এ বছরও দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে।

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এর সঙ্গে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দলের ভূমিকা, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও জানান, এরই মধ্যে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশ পুরোদমে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ভুলে যাবেন। এবার দুর্নীতি ও মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখুন।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে কারো জন্য কোনো সুপারিশ করিনি, মন্ত্রণালয় থেকেও কিছু হয়নি। এজন্য নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ হয়েছে।

পোস্টিং প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের আগে পুলিশ কর্মকর্তাদের পোস্টিং লটারির মাধ্যমে করা হবে। এ ব্যাপারে আমি কোনো চাপ নেব না। প্রতিশ্রুতি অনুযায়ী লটারির মাধ্যমেই পোস্টিং হবে।

পরে লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয়; এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তা রক্ষার প্রক্রিয়ায় পুলিশের পেশাদারিত্বের প্রতিশ্রুতি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!