ইউক্রেনের সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কিয়েভের একটি প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো লিখেছেন, প্রথমবারের মতো, শত্রুর আক্রমণে সরকারি ভবন, ছাদ এবং ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার ড্রোন হামলার কারণে সরকারি ভবনে আগুন লেগেছে। টেলিগ্রামে এক পোস্টে ক্লিটসকো লিখেছেন, ভবনটি কেন্দ্রীয় পেচেরস্কি জেলায় অবস্থিত।

তিনি বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন। রাজধানীর অন্যত্র, একটি গুদাম, একটি ১৬ তলা আবাসিক ভবন এবং একটি চার তলা ভবনেও হামলা চালিয়েছে রাশিয়া।

রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় কমপক্ষে দুজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও রয়েছে। ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় এক তরুণীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো নিশ্চিত করেছেন যে, পেচেরস্কি জেলায় একটি সরকারি ভবনে রাশিয়ার ড্রোন হামলার পর আগুন ধরে যায়। তবে এসব হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!