পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’কে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে শিশুদেরও হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলার। এক পুলিশ মুখপাত্র ‘এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেন, ‘যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে, আতঙ্কে অনেকেই এদিক সেদিক ছুটোছুটি করতে থাকেন।’

এমনিতেই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈশ্বিক উদ্বেগ রয়েছে। এই হামলা দেশটিতে গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের