বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

এসময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়।

গাড়িচালক মো. লিটন বলেন, গেট বন্ধ থাকায় ৩ জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় দুপুর ১২টায় নিজ বাসভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!