বিজয়-রাশমিকার ‘গোপনে বিয়ে’ নিয়ে আলোচনা তুঙ্গে

দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এরই মধ্যে নাকি বাগদান সম্পন্ন করেছেন এ তারকাজুটি।

বিজয়-রাশমিকার সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলমান থাকলেও দুজনেই এ নিয়ে কোনো কথা বলছেন না। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন অনেকবার। কিন্তু পরস্পরের সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তারা। যদিও রাশমিকা মনের অনুভূতি আটকে রাখতে পারেন না বলে মনে করেন তার অনুরাগীরা।

বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব কিছু। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলসা করেননি। তখনো অবশ্য দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অনুরাগীরাই।

এর মধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। মাথায় খোঁপা। স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙুলে। অনামিকায় হিরের আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল। গোপনে কি ‘অর্জুন রেড্ডি’র সঙ্গে বা দান সেরেছেন রাশমিকা?

চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। রাশমিকা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। তার সঙ্গে একেবারে সাবেক সাজ। এই ছবি দেখেই বিয়ের জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছিলেন, ‘এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এ ছবির কোনো বিকল্প নেই।’

সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের চোখে এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়া করেছেন অভিনেতা। তাই তারা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। তাহলে কি বাগদান সেরে খুব শিগগির বিয়ের পিঁড়িতে দক্ষিণী তারকাজুটি-এমন প্রশ্ন দেখা দিয়েছে সবার মনে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা