শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে সিরিজে সমতা জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের জন্য এটি ছিল বাঁচামরার লড়াই। এমন ম্যাচে শ্রীলঙ্কাকে নাকাল করেই ছাড়লো সিকান্দার রাজার দল। লঙ্কানদের মাত্র ৮০ রানে গুটিয়ে ৫ উইকেটের জয় তুলে নিলো স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে।

মাত্র ৮১ রানের লক্ষ্য ১৪.২ ওভারে পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। যদিও রান তাড়ায় নেমে তারাও বিপদে পড়েছিল। ২৭ রানে হারিয়ে বসেছিল ৩ উইকেট।

তাদিওয়ানাশে মারুমানি ১২ বলে ১৭ রান তুলে দিয়ে যান। এরপর শন উইলিয়ামস ০ আর সিকান্দার রাজা ফেরেন ২ রানে। দুজনই হন দুশমন্ত চামিরার বলে বোল্ড।

ধরে খেলা ব্রায়ান বেনেট ২৩ বলে ১৯ করে সাজঘরে ফেরেন। টনি মুয়োঙ্গা করেন ৩। তবে রায়ান বার্ল আর তাশিঙ্গা মুসেকিউয়া দেখেশুনে খেলে জয় এনে দেন দলকে। বার্ল ২২ বলে ২০ আর তাশিঙ্গা ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। হারারেতে ১৭.৪ ওভারে তাদের মাত্র ৮০ রানে গুটিয়ে দেয় জিম্বাবুয়ে।

২০২৪ সালের জুনে নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। যেটি এখন পর্যন্ত তাদের ইতিহাসের সর্বনিম্ন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ২৪ রানে তারা হারিয়ে বসে তিন টপঅর্ডার কুশল মেন্ডিস (১), পাথুম নিশাঙ্কা (৮) আর নুয়ানিদু ফার্নান্ডোকে (১)। বল সমান ২০ করে আউট হন কামিল মিশরা।

পাওয়ার প্লের ৬ ওভারে ৩৭ রান তোলে ৪ উইকেট হারিয়ে। কামিন্দু মেন্ডিস ০ আর দাসুন শানাকা ২১ বল খেলে করেন ১৫ রান। অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২৩ বলে ১৮।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা মাত্র ১১ রানে ৩টি আর ব্র্যাড ইভান্স ১৫ রানে শিকার করেন ৩ উইকেট। ১৪ রানে ২ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!