মুসলমানদের নবীর আদর্শ চরিত্র অনুসরণ করতে হবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, মুসলমানদের অবশ্যই নবী মুহাম্মদ (সা.)-এর অনুকরণীয় নেতৃত্ব ও চরিত্র অনুসরণ করতে হবে। নবীর জীবনযাপন জ্ঞান, দানশীলতা, করুণা এবং নৈতিক আচরণের সর্বোত্তম দৃষ্টান্ত, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বন্দর বারু সেরি পেটালিং জামেক মসজিদে ফেডারেল টেরিটরি মুফতি বিভাগের আয়োজিত ‌‘তেমু মেসরা’ অনুষ্ঠানে ‘তাউসিয়াহ’ অনানুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক মোহাম্মদ নাঈম মোখতার এবং ফেডারেল টেরিটরিজ মুফতি আহমদ ফওয়াজ ফাদজিলও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম বিশ্বাস, জ্ঞান, সচেতনতা ও দানশীলতার ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। নবী করিম (সা.)-এর ব্যক্তিত্ব ও নৈতিকতা মুসলমানদের জন্য পথপ্রদর্শক হওয়া উচিত। ইসলামকে সমুন্নত রাখার সংগ্রামও এই মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হতে হবে।

তিনি সালাহউদ্দিন আল-আইয়ুবীর দৃষ্টান্ত টেনে বলেন, তার সময়ে জ্ঞান, সচেতনতা ও ঐক্যই মুসলমানদের শক্তির উৎস ছিল, যা শেষ পর্যন্ত জেরুজালেম পুনরুদ্ধারে করেছিল।

আনোয়ার আশা প্রকাশ করেন, বিশ্বাস, মূল্যবোধ, দয়া ও করুণার নীতির ওপর প্রতিষ্ঠিত ‘মালয়েশিয়া মাদানি’ ধারণাটি দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক কাঠামোয় পূর্ণাঙ্গ রূপান্তর ঘটাবে।

তিনি বলেন, ইসলাম একটি সর্বব্যাপী জীবনব্যবস্থা, যা কেবল নির্দিষ্ট কিছু দিক বা আংশিকভাবে বোঝা যায় না। জাতি গঠনের ক্ষেত্রে অর্থনীতি, শিক্ষা, রাজনীতি ও সামাজিক কল্যাণসহ সব খাতকে অন্তর্ভুক্ত করতে হবে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া মাদানির অধীনে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে জ্ঞান গভীর করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া মাদানি ধারণাটি ন্যায়বিচার ও করুণার ভিত্তিতে গড়ে উঠবে, যা প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করবে।

তিনি জানান, সরকারি কর্মচারীদের ভাতা ও বেতন এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। পাশাপাশি, সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে একই ধারা অনুসরণের আহ্বান জানানো হয়েছে এবং বেসরকারি কোম্পানিগুলোতেও মজুরি বৃদ্ধির উদ্যোগ নিতে উৎসাহিত করা হচ্ছে।

আনোয়ার জোর দিয়ে বলেন, ক্ষমতাসীনদের ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অভাবীদের কল্যাণে সম্পদ ব্যবহার করতে হবে। কেবল পরিকল্পনা ঘোষণা নয়, বাস্তবায়ন ও কর্মপরিকল্পনার মধ্যে সঙ্গতি থাকতে হবে।

সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা অবশ্যই ভদ্রতা ও সম্মান বজায় রেখে করা উচিত—অপমান, অপবাদ বা উস্কানি ছাড়া। এ প্রসঙ্গে তিনি মওলিদুর রসুল উপলক্ষে মালয় শাসকদের বার্তার কথা স্মরণ করিয়ে দেন, যা জাতিকে নৈতিকতা বজায় রাখার দিকনির্দেশনা দেয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!