মৃত্যুর ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে ‘শাহেনশাহ’ সালমান শাহ

বাংলার সিনেমাপ্রেমীদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটিতেই দর্শক হারিয়েছে বাংলা সিনেমার ‘একচ্ছত্র রাজপুত্র’ নায়ক সালমান শাহকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আজকের দিনেই হঠাৎ দর্শকদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এ জনপ্রিয় নায়ক। মাত্র ২৫ বছর বয়সে স্বপ্নের নায়ককে হারিয়ে বাংলা চলচ্চিত্রে নেমে আসে গভীর শোকের ছায়া।

ঢালিউডে তার ক্যারিয়ার ছিল মাত্র ৪ বছরের। ১৯৯৩ সালে‘কেয়ামত থেকে কেয়ামত’সিনেমায় প্রথম অভিনয় করেই রুপালি জগতে আর আত্মপ্রকাশ। প্রথম এ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেন তিনি।

তার অভিনীত সিনেমার সংখ্যা মাত্র ২৭টি। কিন্তু সবকটি সিনেমাই ছিল দুর্দান্ত ব্যবসা সফল। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।

এসব সিনেমায় অভিনয়ের মাধ্যমে নয়ের দশকে চলচ্চিত্রে রোমান্টিক ঘরানার এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান। সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন। সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’, বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি।

সালমানই একমাত্র নায়ক, সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভ্যাস দূর করেছিলেন।

দক্ষ অভিনয়, সুদর্শন চেহারা আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এ স্বপ্নের নায়ক। ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত পান নব্বই দশকের এ ড্রিম বয়।

কিন্তু হঠাৎই অঘটন ঘটে ১৯৯৬ সালের আজকের এ দিনে। এদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

কালের স্রোতে‘স্বপ্নের নায়ক’কে হারানোর ২৯ বছর কেটে গেছে। তবে তার মৃত্যু আজও কাঁদায় ভক্তদের। সিনেপ্রেমীদের হৃদয়ে আজও ‘শাহেনশাহ’ হয়ে অমর রয়েছেন ক্ষণজন্মা এ তারকা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!