রোমে বাংলাদেশ দূতাবাসে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বাংলাদেশ দূতাবাস রোমে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সাঃ) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।

জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, মহানবী (সঃ) এর জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়।

তিনি মহানবী (সঃ) এর মহান জীবনীর ওপর আলোচনা করার সময় ‘মদিনা সনদ, হুদায়বিয়ার সন্ধি মক্কা বিজয়’ এবং বিদায় হজ’এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন।

তিনি বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সঃ)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তার জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান।

পরে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনায় দেশ, জাতি তথা মুসলিম উম্মাহ এর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!