মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দেশটিতে দিবসটি পরিচিত ‘মওলিদুর রাসুল’ নামে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজধানী পুত্রাজায়ার পাশাপাশি সারাওয়াক, জোহর, মেলাকা, নেগেরি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদাহ, পাহাং, সেলাঙ্গর ও পেনাংসহ সারাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সব বয়সের হাজারো মানুষ এতে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগেও বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত হয়।

প্রতিটি সভা-সমাবেশে নির্যাতিত ফিলিস্তিনি জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’ শীর্ষক প্রধান সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ও রাণী রাজা জরিথ সোফিয়া উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, তার স্ত্রী দাতিন সেরি ড. ওয়ান আজিজাহ ও ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক ড. মোহাম্মদ নাঈম মোক্তারও অনুষ্ঠানে যোগ দেন।

রাজা সুলতান ইব্রাহিম বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও ইসলামী মূল্যবোধ মেনে চললে মালয়েশিয়া ঐক্যবদ্ধভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক দফতরের আয়োজনে হাজারো কণ্ঠে নবীর দরুদ ও সালাম ধ্বনিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধিদল এতে অংশ নেয়। সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে জাতীয় মওলিদুর রাসুল পুরস্কার দেন রাজা সুলতান ইব্রাহিম। এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তাবুং হাজী বোর্ডের চেয়ারম্যান আব্দুল রশিদ হুসেন (তোকোহ পেরদানা), উদ্যোক্তা ও সামাজিক মিডিয়া প্রভাবশালী খায়রুল আমিং (টেকনোক্র্যাট বিভাগ), অভিনেত্রী অ্যাঞ্জেলিন ট্যান (চমৎকার নবদম্পতি/ধর্মান্তরিত বিভাগ)।

ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে মালয়েশিয়ার মুসলমানদের মধ্যে আনন্দ-উদ্দীপনার পাশাপাশি গভীর ধর্মীয় আবেগ লক্ষ্য করা যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!