আফগানিস্তানে ফের ২ শক্তিশালী আফটারশক

আফগানিস্তানে গত চার দিনে প্রাণঘাতী ভূমিকম্পে প্রায় দুই হাজার দুইশ মানুষের মৃত্যু হওয়ার পর পূর্ব আফগানিস্তানে দুটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হওয়া এই কম্পনগুলো নতুন করে ভয় ও ক্ষয়ক্ষতির শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ভূমিকম্পে আগে থেকেই বিপর্যস্ত দেশ আফগানিস্তা। দেশটি যুদ্ধ, দারিদ্র্য এবং আন্তর্জাতিক সহায়তার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তালেবান প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২ হাজার ২০৫ জন নিহত ও ৩ তিন হাজার ৬৪০ জন আহত হয়েছেন।

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, নানগারহার প্রদেশে বারবার আফটারশক অনুভূত হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো সংগ্রহ করা হচ্ছে।

শুক্রবারের (৫ সেপ্টেম্বর) আফটারশক ছিল ৫.৪ মাত্রার, যা ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কয়েক ঘণ্টা আগেই বৃহস্পতিবার রাতেও একটি আফটারশক আঘাত হানে।

এই সপ্তাহের শুরুতে রোববার মধ্যরাতের আগে ৬ মাত্রার ভূমিকম্প হয়, যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ। এটি নানগারহার ও কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি কম্পন উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং পাহাড় ধসে অনেক রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে প্রত্যন্ত গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এখানকার ঘরবাড়ি প্রধানত শুকনো পাথর, কাদা ও কাঠ দিয়ে নির্মিত, তাই অনেক পরিবার আফটারশকের আশঙ্কায় ঘরে না ফিরে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

নানগারহার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিবা জেলায়, পাকিস্তান সীমান্তের কাছাকাছি। এরই মধ্যে কিছু প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে।

পূর্ববর্তী ভূমিকম্পে দুই প্রদেশে ৬ হাজার ৭০০-রও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং উদ্ধারকারীরা বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করে।

এই ভূমিকম্পপ্রবণ অঞ্চলের জীবিতদের অনেকেই বর্তমানে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে ভুগছেন এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানের ভূমিকম্পগুলোর বেশিরভাগই ঘটে হিন্দুকুশ পর্বতমালায়, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মধ্যে সংঘর্ষ হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?