বিশ্বকাপ বাছাই রাত পোহালেই ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচে নামছে আর্জেন্টিনা

বৃহস্পতিবার রাতটা বাংলাদেশের কর্মজীবী মানুষদের জন্য অন্যরকম অনুভূতি। সেটি এক সপ্তাহ কর্মক্ষেত্রে ব্যস্ত সময় কাটানোর পর একদিনের ছুটিকে সামনে রেখে। তবে আজকের বৃহস্পতিবার রাতের আরও একটি মাহাত্ম্য রয়েছে। সেটি লিওনেল মেসির ভক্ত, ফুটবলভক্ত ও ক্রীড়াপ্রেমীদের জন্য।

আজ এক আবেগমিশ্রিত রাত কাটাচ্ছেন আর্জেন্টিনা ফুটবল ও মেসির ভক্তরা। কারণ, রাত পাহালেই ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে নামবেন প্রিয় তারকা মেসি।

আগামীকাল শুক্রবার ভোর ৫টায় ভেনেজুয়েলার বিপক্ষে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে।

মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এ ম্যাচই হবে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ। যে কারণে ম্যাচটি স্টেডিয়ামে বসেই উপভোগ করবেন আর্জেন্টাইন জাদুকরের পুরো পরিবার। টেলিভিশনের পর্দার মাধ্যমে এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজারে মেসিভক্ত।

আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। বর্তমানে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। সমান ম্যাচ খেলেও অনেকটা পিছিয়ে, ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর।

শুক্রবারের ম্যাচে বরাবরের মতোই ফেবারিট আর্জেন্টিনা। ঘরের মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে আলবিলেস্তারা।

আগেভাগে কোয়ালিফাই করায় তরুণ ফুটবলারদের পরখ করে দেখবেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে একাদশ সাজাবেন তিনি।সে লক্ষ্যেই তরুণ ফ্রাংকো মাস্তানতুনো ও নিকো পাজের পাশাপাশি অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দলে রেখেছেন স্কালোনি।

অন্যদিকে আগামী বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর শঙ্কায় প্রচণ্ড চাপে রয়েছে টেবিলের ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলা। বর্তমানে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ প্রাপ্তির জন্য লড়াই করছে তারা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে শুক্রবারের ম্যাচে জিততেই হবে ভেনেজুয়েলাকে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!