পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা জানিয়েছে, আরও ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।

শহরের প্রাণকেন্দ্রে রেসতোরাদোস থেকে বাইরো আলতো এরিয়াতে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে যাত্রী পারাপার করে এই ফানিকুলার।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বুধবার রাতে হাসপাতাল পরিদর্শন করেছেন। এটাকে শহরের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত বলে অভিহিত করেন তিনি।

লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পর্তুগালের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেছেন।

পুলিশ এবং অন্যান্য জরুরি কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে ক্যাবল কার পরিচালনাকারী সংস্থা এবং জাতীয় পরিবহন সুরক্ষা কর্তৃপক্ষ।

বুধবার রাতে লিসবনের গণপরিবহন অপারেটর ক্যারিসের প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ক্যাবল রেলের ব্রেকিং সিস্টেমে সমস্যার কারণে খাড়া রাস্তা দিয়ে ফানিকুলারটি দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এবং পাশের বিল্ডিংয়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকা পড়ার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে অ্যাভেনিদা দ্য লিবারডেদের কাছে ঘটে যাওয়া এই কেবল রেল দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?