গাজায় দুই দিনে সাংবাদিক-শিশুসহ দেড় শতাধিক নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। সেখানে দুইদিনে আরও দেড় শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গাজা সিটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ত্রাণপ্রার্থীও রয়েছেন। প্রায় ১০ লাখ মানুষের আবাসস্থল এই শহরটির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে ইসরায়েল।

মঙ্গলবার গাজাজুড়ে কমপক্ষে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে আল-সাবরা কয়েকদিন ধরে চলা আক্রমণে ধ্বংস হয়ে গেছে। সেখানে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।

বিশ্বব্যাপী তীব্র নিন্দা ও সমালোচনার পরেও গাজায় আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা শহর দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং হামলা আরও তীব্রতর হচ্ছে।

গাজা সিটিতে ফিলিস্তিনিরা এখন খাঁচায় বন্দী, যতটা সম্ভব বিমান হামলা থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছে তারা। কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই বিমান হামলা চালানো হচ্ছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

গাজাবাসী খাদ্য ও ত্রাণ অবরোধের কারণেও মারা যাচ্ছে কারণ জীবিকা নির্বাহের মৌলিক উপকরণ পাচ্ছে না তারা।  বিভিন্ন স্থানে বিমান হামলা এবং অনাহারের কারণে ফিলিস্তিনিরা বেঁচে থাকার তীব্র লড়াই করে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১৩ জন অনাহারে মারা গেছে। ফলে এখন পর্যন্ত গাজায় অনাহারে ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার নিহতদের মধ্যে সাত শিশুসহ কমপক্ষে ২১ জন ছিলেন, যারা দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির জন্য লাইনে দাঁড়ানোর সময় ইসরায়েলি ড্রোনের আঘাতে নিহত হন।

নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা এলাকাগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটিতে আল-আফ পরিবারে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬৩ হাজার ৬৩৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!