মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

মালয়েশিয়ায় অধ্যয়নরত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) কুয়ালালামপুরের জি-টাওয়ার হলরুমে বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি। পরিচালনায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট আসিফ রহমান এবং সঞ্চালনায় আদিবা আহমেদ ও সাবরিনা সূচনা।

প্রধান অতিথি ছিলেন বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডিন প্রফেসর আসিফ মাহবুব করিম। বিশেষ অতিথি বিএসওএম উপদেষ্টা ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বিএসওএম শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংস্কৃতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, সিআইপি রুহুল আমিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, ডা. মোহাম্মদ আবদুল মাবুদ এবং সংগঠনের সাবেক সভাপতি মো. আল আমিন সরকার ও আহমেদ রেজা।

নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান, কবিতা, নাচ, ম্যাজিক শোসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রবাসী শিক্ষার্থীদের জন্য দেশীয় খাবারের স্টলও ছিল বাড়তি আকর্ষণ। প্রায় ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে আগত বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীসহ চার শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন আবদুর রহমান শাফি, তোপাজ্জল হোসাইন, মেহেদী হাসান, সালমা আক্তার, শহিদুল ইসলাম পিন্টু, আইসা সিদ্দিকা, ফরিহা মেহেজাবিন, সজীব, ইমরান হোসেন, সাব্বির আহমেদ, তাজবিদ আহমেদ, সুমাইয়া আক্তার, সূচনা রহমান, নুরে আলম শুভ, রাকিবুল হারিস, সাওন আহমেদ, শরীয়তুল্লাহ ও মেহেদি রিয়াজ।

প্লাটিনাম স্পন্সর ছিল হাইপারকানেক্ট এসডিএন বিএইচডি। গোল্ড স্পন্সর মৈত্রী এসডিএন বিএইচডি, সিলভার স্পন্সর সামিহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এছাড়া রেস্টুরেন্ট চেয়ারম্যান (৭), এমসিপি এসডিএন বিএইচডি ও ডব্লিউডব্লিউ গ্লোবাল মালয়েশিয়া সহযোগিতা করে। ফুড পার্টনার ছিল স্টার কাবাব এবং ডিজিটাল পার্টনার ডিজিটালিও ও সাওন ক্লিক।

বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, বিএসওএম শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। এ আয়োজন শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি নেটওয়ার্কিং ও সম্পর্ক মজবুত করার বড় প্ল্যাটফর্ম।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের প্রসারে কাজ করে আসছে। সংগঠনটি আগামী দিনে আরও বড় আকারে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা