চীন-রাশিয়ার সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’, বললেন পুতিন

চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আগে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই পুতিন দুই দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’ পৌঁছেছে বলে উল্লেখ করেন।

ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে শিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, প্রিয় বন্ধু, আমি ও সমগ্র রুশ প্রতিনিধিদল আবারও চীনের বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করে রাশিয়া-চীন সম্পর্কের কৌশলগত গুরুত্ব, যা অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আমরা আগে একসঙ্গে ছিলাম, এখনও একসঙ্গেই আছি।

শি বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক নানা পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি আরও যোগ করেন, বেইজিং মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী, যেন একটি ন্যায়ভিত্তিক ও যৌক্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা যায়।

আগামী বুধবার চীনে অনুষ্ঠিত হবে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে। এর আগে মে মাসে শি মস্কো সফর করেছিলেন নাজিদের পরাজয়ের বার্ষিকী উদ্‌যাপনে।

এবারের বৈঠককে আন্তর্জাতিক মঞ্চে চীনের প্রভাব বিস্তারের অংশ হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্ক অস্থির করে তুললেও শি নিজ দেশকে স্থিতিশীল বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরছেন।

রাশিয়ার সঙ্গে চীনের ‘সীমাহীন বন্ধুত্বের’ বার্তা আরও স্পষ্ট করেছে। বৈঠকে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন দুই নেতা। শি নির্দিষ্ট কয়েকটি দেশের উত্ত্যক্তকরণের দিকে আঙুল তোলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে বলেও মনে করা হয়। অন্যদিকে পুতিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সঠিক আখ্যা দিয়ে এর দায় চাপান পশ্চিমাদের ওপর।

চীনের গ্রেট হল অব দ্য পিপলে মঙ্গলবার দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাাগিন খুরেলসুখের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক হয়। এর আগে তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে শি স্নায়ুযুদ্ধের মানসিকতা, গোষ্ঠীগত সংঘাত ও অসদাচণের বিরোধিতার আহ্বান জানান।  
 
বুধবারের কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। বিশেষ ট্রেনে করে চীনে প্রবেশ করেন তিনি। এটাই তার প্রথম বহুপক্ষীয় আন্তর্জাতিক বৈঠকে যোগদান।  ১৯৫৯ সালের পর প্রথমবার কোনো উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে পশ্চিমা নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে বেইজিং এখনো পুতিনের যুদ্ধের সমালোচনা করেনি। বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করেছে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চীন দ্বৈত ব্যবহারের সামগ্রী ও রুশ তেল কেনার মাধ্যমে সহায়তা দিচ্ছে। যদিও বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র ও সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!