ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা

জয়া আহসান ভক্তদের জন্য ২০২৫ সালটি একরকম উৎসবের বছর হয়ে উঠেছে। বছরের শুরু থেকেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই গুণী অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। একটি দেশের প্রেক্ষাগৃহে, অন্যটি আসছে ওটিটিতে।

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’। আর ওটিটিতে আসছে ‘জয়া আর শারমিন’। দুটি সিনেমার গল্প, নির্মাণশৈলী ও আবেগের ভিন্নতায় এগুলো হয়ে উঠেছে জয়ার ক্যারিয়ারে বিশেষ সংযোজন।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এই সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

‘ফেরেশতে’ ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে। ২০২২ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল ‌সিনেমাটি।

চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ শিগগিরই আসছে। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে মুক্তির নির্ধারিত তারিখ।

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বর মাসেই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ১৬ মে প্রথমে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এবার এটি চরকিতে দেখা যাবে ঘরে বসেই।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে। করোনা মহামারির সময় তারা একসঙ্গে দীর্ঘ সময় ধরে গৃহবন্দী হয়ে পড়ে। শুরুর পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে রূপ নেয় এক আন্তরিক বন্ধনে। রান্না, গল্প, পুরোনো স্মৃতিচারণে একে অপরের সঙ্গী হয়ে ওঠে তারা। তবে এই ঘনিষ্ঠতার মধ্যেও থেকে যায় এক অদৃশ্য দেয়াল। জয়ার তারকাখ্যাতি আর শারমিনের সাধারণ জীবনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এই দ্বৈততার টানাপড়েনেই নির্মিত হয়েছে ‘জয়া আর শারমিন’।

এতে জয়া আহসান অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

  • Related Posts

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading
    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে পুলিশের মাদক দমন ও মাদকবিরোধী গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৫ বোতল মদসহ ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মদ রাখা ও পাচারের অভিযোগে মঙ্গলবার…

    Continue reading

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক