মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চার, আতঙ্কে এলাকাবাসী

মেহেরপুরে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার আমঝুপি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন—আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫), আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০) রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫), আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শেষে আমঝুপি বাজারে ফেরার পথে হঠাৎ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে আধা ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন অভিযোগ করে বলেন, কর্মসূচি শেষে নিজেদের নেতাকর্মীদের ফেরত নিয়ে যাওয়ার সময় সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সাইফুল ইসলামের অনুসারীরা হামলা চালায়। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এ ঘটনাকে ‌‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। আতঙ্কে সাধারণ মানুষ বাজার এলাকা এড়িয়ে চলছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!