আমিরাতের বিপক্ষে সহজ জয় আফগানিস্তানের

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আফগানিস্তান। সোমবার (১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারায় রশিদ খান-ফারুকীরা।

ত্রিদেশীয় সিরিজে নিজ নিজ ম্যাচ পাকিস্তানের কাছে হেরেছে আফগানিস্তান ও আরব আমিরাত। এবার নিজেদের মধ্যে খেলা প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। শারজাহতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৮ রানের বিশাল পুঁজি পায় আফগানরা। জবাবে রশিদ খানদের বোলিং তোপে ১৫০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। তাতে ৩৮ রানের জয় পায় আফগানরা।

আফগান ইনিংসের শুরুতেই গুরাবাজকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন অটল ও জারদান। সিদ্দিকুল্লাহ অটল ৪০ বলে ৫৪ রানে আউট হন আর দলীয় সর্বোচ্চ আসে ইব্রাহিম জারদানের ব্যাট থেকে। তিনি ৪০ বলে করেন ৬৩ রান।

বাকিদের মধ্যে করিম জানাত ১০ বলে অপরাজিত ২৩ এবং ওমারজাই ১০ বলে অপরাজিত ছিলেন ২০ রানে। আরব আমিরাতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রোহিড এবং সাঘির খান।

জবাব দিতে নেমে স্বাগতিক আরব আমিরাতও শুরুতেই উইকেট হারায়। এরপর মোহাম্মদ ওয়াসিম এবং রাহুল চোপড়া দলকে টানতে থাকেন। দুইজনই হাঁকান ফিফটি। ওয়াসিম ৩৭ বলে ৬৭ রান করে আউট হন। তবে ৫২ অপরাজিত ছিলেন চোপড়া। এই দুই ব্যাটসম্যান ছাড়া কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান পর্যন্ত করতে পারে আমিরাত।

শরফুদ্দিন আশরাফ ২৪ রান এবং রশিদ খান ২১ রানে নেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফারুকী এবং নবি।    

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?