যুক্তরাষ্ট্রের ফেস্টিভালে প্রদর্শিত হবে ‌‌‌‌‌‌‘লোক’ সিনেমা

যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোক’।  ফেস্টিভালের ফ্ল্যাগশিপ বিভাগ ফ্যান্টাস্টিক শর্টস এ প্রদর্শিত হবে সিনেমাটি।

জনভিত্তিক সিনেমার বড় উৎসব হলো যুক্তরাষ্ট্রের ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভাল, যেখানে প্রদর্শিত হবে হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমাগুলো।  

ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোক’ সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদা সুলতানা রীমা।  

এ বিষয়ে তিনি বলেন, যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে— এটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন।  

রীমা আরও বলেন, লোক মেটাফরিক গল্প, যেখানে ভৌতিক আর লোককথা গল্প উঠে এসেছে। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক এই চলচ্চিত্রে তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।

লোক সিনেমার মূল চরিত্রে ছিলেন তানজিনা রহমান তাসনিম।

তিনি বলেন, লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন চরিত্রে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সিনেমা দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে যা আমাদের পুরো টিমের জন্য গর্বের বিষয়।  

এ ছাড়া সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয়ে রয়েছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ প্রমুখ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!