দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ তুলে নেওয়ার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নিলে এ পথে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেলপথ অবরোধ করায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনেসহ আরও কিছু ট্রেন বিভিন্ন স্থানে আটকে ছিল। শিক্ষার্থীরা রেলপথ অবরোধ থেকে সরে যাওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা জানান, রেলযাত্রীদের ভোগান্তির বিষয়টি চিন্তা করে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদের ওপর আবারও হামলার সম্ভবনা রয়েছে। এসব দিক বিবেচনা করে রেলপথ অবরোধ থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছি। তবুও আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। রাত ৮টায় আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করব।

এর আগে এদিন সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের আশপাশে এসে জড়ো হন। এসময় শিক্ষার্থীরা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে ক্যাম্পাসের ভেতরে আমতলায় অবস্থান নিয়ে আন্দোলন চলমান রাখেন শিক্ষার্থীরা।

বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানান। পরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!