দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান ড. ইউনূসের

দুর্গাপূজা ঘিরে যাতে কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা হয়েছে। সেটি হলো- দুর্গাপূজার নিরাপত্তা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এই উৎসব কেন্দ্র করে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার ও সবার সহযোগিতা চেয়েছেন ড. ইউনুস।

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ছিল…

    Continue reading
    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার