নেভেসের হ্যাটট্রিক, ৯ গোলের ম্যাচে বড় জয় পিএসজির

ফরাসি লিগ ওয়ানে হুয়াও নেভেসের দুর্দান্ত হ্যাটট্রিকে তুলুজের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

২০ বছর বয়সী পর্তুগিজ তারকা নেভেস প্রথমার্ধেই মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি বাইসাইকেল কিকে গোল করেন। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোলে নেভেসকে অ্যাসিস্ট করেন উসমানে ডেম্বেলে, আর ১৪ মিনিটে দ্বিতীয় গোলে সহায়তা দেন ফাবিয়ান রুইজ।

এর মাঝে ৯ মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করলে পিএসজি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর উসমান ডেম্বেলে নিজেই বিরতির আগে (৩১ মিনিটে) এবং পরে (৫১ মিনিটে) দুটি পেনাল্টি শুটে গোল করেন।

এদিকে ৩৭ মিনিটে চার্লি ক্রেসওয়েল তুলুজের হয়ে একটি সান্ত্বনা গোল শোধ দেন। যোগ করা সময়ে তুলুজ টানা দুইবার পেনাল্টির সুযোগ পেলেও দুবারই গোলরক্ষক লুকাস শেভালিয়ের তা রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে (৭৮ মিনিেটে) দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে নেভেস হ্যাটট্রিক সম্পন্ন করেন দুর্দান্ত এক টপ-কর্নার শটে।

শেষ মুহূর্তে তুলুজের হয়ে ইয়ান গবো (৮৯ মিনিটে) এবং আলেক্সিস ভোসাহ (৯১ মিনিটে) দুটি গোল করে ব্যবধান কিছুটা কমান। কিন্তু পিএসজির বিশাল জয় আটকাতে পারেনি স্বাগতিকরা।

নতুন মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিলে। ৬ পয়েন্ট নিয়ে তুলুজ রয়েছে ষষ্ঠস্থানে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের