অসময়ে জ্বলে উঠলো প্রীতি-আলপিরা বাংলাদেশের কাছে হেরে ভারতের মেয়েদের কান্না

বাংলাদেশের সর্বনাশটা হয়েছিল ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচটি ড্র করে। ওই ড্রয়ে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই। রোববার বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন নিশ্চিত করা ভারতের। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে ভারতকে হারিয়ে প্রতিশোধের আনন্দ নিয়েই ঘরে ফিরছে প্রীতি-আলপিরা।

গোল-পাল্টা গোলের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪-৩ ব্যবধানে। শেষ দুই মিনিটে গোল হয়েছে দুটি। ৮৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়েছিল। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরায় ম্যাচে।

তবে ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নেয়। প্রথম লেগে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আনুষ্ঠানিকতার ম্যাচ জিতে প্রতিশোধ নিলো আগেই রানার্সআপ নিশ্চিত করা বাংলাদেশ।

ম্যাচ শুরুর ২২ সেকেন্ডের মাথায় ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ। বাম দিক থেকে মামুনির ক্রস থেকে পূর্ণিমা মারমা হেডে টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেন। তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। রক্ষণের দূর্বলতায় অষ্টম মিনিটে ভারতকে সমতায় ফেরান আনুসকা কুমারী।

৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে দ্বিতীয়বার লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শট ঠিকঠাকমতো ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। বলে পেয়ে যান বাংলাদেশের আলপি। তিনি গোল করে ব্যবধান ২-১ করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যবধান ৩-১ করেন সুরভী আকন্দ প্রীতির গোলে। বাম দিক থেকে আসা বল ধরে ভারতের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।

৬৫ মিনিটে ভারতের বদলি খেলোয়াড় প্রীতিকা বর্মণ গোল করে ব্যবধান ৩-২ করেন। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরালে বাংলাদেশ ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইনজুরি সময়ের শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ভারতের গোলরক্ষক লাইন থেকে ক্লিয়ার করলেও তাদেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় জালে।

এ জয়ে বাংলাদেশ ৬ ম্যাচে ৪ জয় এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করলো। ভারত চ্যাম্পিয়ন হয়েছে ১৫ পয়েন্ট নিয়ে। ম্যাচের পর ম্যাচ জেতা ভারত শেষ ম্যাচে এসে হারলো বাংলাদেশের কাছে।

ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পরও বাংলাদেশের কাছে হেরে কান্নায় ভেঙ্গে পড়ে। ডাগআউটে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ভারতের মেয়েরা। দলের অফিসিয়ালরা মেয়েদের কান্না থামানোর চেষ্টা করছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!