সরকারকে যে হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী চমক

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এবার এ নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেখানে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে।

তিনি তার পোস্টে লিখেছেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকজুড়ে শুরু হয় বিতর্ক। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ বা কটাক্ষ করছেন।

অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন, রাজধানীর ট্রাফিক জ্যামের অন্যতম কারণ এই অটোরিকশাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল। তারা মনে করেন, এগুলো শুধু জ্যামই বাড়ায় না সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

অন্যদিকে একাংশের মতে, মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের অব্যবস্থাপনাই দায়ী। তাদের ভাষ্য, নিম্ন আয়ের মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ব্যাটারিচালিত রিকশার জন্য বিকল্প পথ ও নিয়মনীতি তৈরি করা দরকার।

চমক এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশ করে আলোচনায় এসেছেন। কখনো নারীদের অধিকার, কখনোবা স্বামী-সংসার নিয়ে তার খোলামেলা মতামত পাঠকদের মনোযোগ কেড়েছে। এবারও তার স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!