কোয়াড শীর্ষ সম্মেলন ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা নেই: নিউইয়র্ক টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আর কোনো পরিকল্পনা নেই বলে শনিবার (৩০ আগস্ট) দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে দাবি করেছে।

দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদী রিলেশনশিপ আনরাভেলড শীর্ষক ওই প্রতিবেদনে ট্রাম্পের সময়সূচি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে এনওয়াইটি লিখেছে, মোদীকে তিনি জানিয়েছিলেন যে এই বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত ভ্রমণ করবেন, কিন্তু এখন এই সফরের আর কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের।

এনওয়াইটি-এর এই দাবি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ভারত চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, যেখানে অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা যোগ দেবেন।

এই বছরের জানুয়ারিতে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরেই ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল।

দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এনওয়াইটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত সমাধানের বিষয়ে ট্রাম্পের বারবার দাবি কীভাবে ট্রাম্প ও মোদীর মধ্যে সম্পর্ক ভেঙে দিয়েছে, যা ভারত বরাবরই অস্বীকার করে আসছে।

এনওয়াইটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধ সমাধান করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষুব্ধ করেছে। এটি ছিল মাত্র শুরু। এতে আরও বলা হয়, মোদী ট্রাম্পের প্রতি ধৈর্য হারাচ্ছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!