ট্রেলারে ভয় ধরাচ্ছে টাইগার-সঞ্জয়ের ‘বাঘি ৪’

‘বাঘি ৪’ সিনেমার টিজার দেখার পর অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেছিলেন ট্রেলার মুক্তির জন্য। কয়েক সেকেন্ডের টিজারেই ধারণা করা গেছে, সিনেমাটিতে দেখা যাবে ভরপুর অ্যাকশন। তবে ট্রেলার যে এতটা মারাত্মক ও ভয় জাগানিয়া হতে পারে, তা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেননি।

৩ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে এটি প্রেমের গল্প। সেখানে টাইগার তার মৃত প্রেমিকায় আচ্ছন্ন। সে কিছুতেই স্বীকার করতে চায় না তার প্রেমিকার মৃত্যু হয়েছে। নৌবাহিনী অফিসার হওয়া সত্ত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর।

টাইগার প্রেমিকাকে খুঁজে বের হলে অনেকেই মনে করছেন, যাকে টাইগার খুঁজে বেড়াচ্ছেন তার অস্তিত্বই নাকি নেই। কিন্তু তাহলে? হয় প্রেমিকা রয়েছেন না হলে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। তবে গল্প যাই হোক না কেন, টাইগারের অসাধারণ অ্যাকশন বারবার নজর কেড়েছে।

তবে শুধু টাইগার একা নন, ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গেছে এ অভিনেতাকে। সিনেমাটিকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করার আরও একটি বড় কারণ হলো, এই সিনেমাতেও সৌরভ সচদেব অভিনয় করেছেন। পার্থক্য শুধু এইটুকুই, ববি দেওলের পরিবর্তে এই সিনেমায় সঞ্জয় দত্ত রয়েছেন।

সিনেমায় হরনাজ সান্ধু এবং সোনামকেও দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন মুডে। সিনেমাটিতে টাইগারের বন্ধুর ভুমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তলেপাড়ে। অনেকদিন বাদে এইরকম চরিত্রে অভিনয় করছেন তিনি। অনেকে মনে করছেন সিনেমাটি ‘গজনী’ থেকে অনুপ্রাণিত হয়েছে। শুধু অ্যাকশন নয়, সিনেমার গল্পটিও যে অসাধারণ হবে, সেই বিষয় নিয়ে আশাবাদী দর্শকরা।

‘বাঘি ৪’ সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী টাইগার শ্রফ। দুর্ভাগ্যবশত আগের সিনেমাগুলো বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল। আগামী ৫ সেপ্টেম্বর এ সিনেমাটি মুক্তির পর ব্যর্থতার সেই ক্ষত কিছুটা মুছবে বলে মনে করছেন টাইগার।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?