হকি এশিয়া কাপপ্রথম ম্যাচে মালয়েশিয়ার জালে ১ গোল দিয়ে ৪ গোল হজম বাংলাদেশের

হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

আজ শুক্রবার ভারতের রাজঘিরের বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে (১৬ মিনিটে) গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল ইসলাম।

১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর যেন খোলসে ঢুকে পড়ে বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেনি। একে একে হজম করে ৪ গোল।

মালয়েশিয়ার হয়ে প্রথমে সমতাসূচক গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টার ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়া।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের গতি বদলে যায়। ৩৫ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে এই কোয়ার্টার শেষ করে মালয়েশিয়া।

চতুর্থ কোয়ার্টারে আরও দুটি গোল করে ব্যবধান ৪-১ করে ফেলে মালয়েশিয়া। ৪৮ ও ৫৪ মিনিটে গোল করেন যথাক্রমে আব্দুর রউফ মুহাজির ও সাইদ চোহান।

বাংলাদেশের পরবর্তী দু্টি ম্যাচ চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, যথাক্রমে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?