রজনীকান্তের চেয়ে পিছিয়ে হৃতিক, ১৫ দিনে তাদের সিনেমার আয় কত

ভারতের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট উপলক্ষে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের সিনেমা ‘ওয়ার ২’। ফলে শুরু থেকেই আয়ের দিক থেকে দুই সুপারস্টারের সিনেমার মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। এরই মধ্যে ‘কুলি’ এবং ‘ওয়ার ২’র ১৫তম দিনের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক আয়ের দিক থেকে কে কার থেকে বেশি এগিয়ে রয়েছেন?

রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমাটি নির্মাণ করেছেন লোকেশ কঙ্গরাজ। ‘কুলি’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি বলে জানা গেছে। এর জন্য রজনীকান্ত ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে নাগার্জুন, শ্রুতি হাসান এবং আমির খানের বিশেষ ক্যামিও রয়েছে। ‘কুলি’ প্রথম দিনে ৬৫ কোটি রুপি আয় করেছিল। এবার বৃহস্পতিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েব সাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘কুলি’ ১৫তম দিনে ১ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ২৭০ দশমিক ৮৫ কোটি রুপি।

‘কুলি’ সিনেমার দিনভিত্তিক একনজরে দেখা যাক। প্রথম দিন- ৬৫ কোটি রুপি, দ্বিতীয় দিন- ৫৪ দশমিক ৭৫ কোটি রুপি, তৃতীয় দিন- ৩৯ দশমিক ৫ কোটি রুপি, চতুর্থ দিন- ৩৫ দশমিক ২৫ কোটি রুপি, পঞ্চম দিন- ১২ কোটি রুপি, ষষ্ঠ দিন- ৯ দশমিক ৫ কোটি রুপি, সপ্তম দিন- ৭ দশমিক ৫ কোটি রুপি, অষ্টম দিন- ৬.১৫ কোটি রুপি, নবম দিন- ৫ দশমিক ৮৫ কোটি রুপি, দশম দিন– ১০ দশমিক ৫ কোটি রুপি, ১১তম দিন- ১১ দশকিম ৩৫ কোটি রুপি, ১২তম দিন- ৩ দশমিক ২৫ কোটি রুপি, ১৩তম দিন- ৩ দশমিক ৬৫ কোটি রুপি, ১৪তম দিন- ৪ দশমিক ৮৫ কোটি রুপি, ১৫তম দিন- ১ দশমিক ৭৫ কোটি রুপি।

‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আদবাণী, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমার বাজেট ৪০০ কোটি রুপি। ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি আয় করেছিল। এবার বৃহস্পতিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘ওয়ার ২’ ১৫তম দিনে ১ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমার মোট আয় ২৩১ দশমিক ২৫ কোটি রুপি।

হৃতিকের ‘ওয়ার ২’ সিনেমার প্রতিদিনের আয় জেনে নেওয়া যাক এবার। প্রথম দিন- ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিন- ৫৭.৮৫ কোটি রুপি, তৃতীয় দিন- ৩৩ দশমিক ২৫ কোটি রুপি, চতুর্থ দিন- ৩২ দশমিক ৬৫ কোটি রুপি, পঞ্চম দিন- ৮ দশমিক ৭৫ কোটি রুপি। ষষ্ঠ দিন- ৯ কোটি রুপি, সপ্তম দিন- ৫.৭৫ কোটি রুপি, অষ্টম দিন- ৫ কোটি রুপি, নবম দিন- ৪ কোটি রুপি, দশম দিন- ৬ দশমিক ৮৫ কোটি রুপি। ১১তম দিন- ৭ রুপি ২৫ কোটি রুপি। ১২তম দিন ২ দশমিক ১৫ কোটি রুপি, ১৩তম দিন- ২ দশমিক ৭৫ কোটি রুপি। ১৪তম দিন- ২ দশমিক ৫ কোটি রুপি, ১৫তম দিন- ১ দশমিক ৫০ কোটি রুপি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!