গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র, নিহত ৬১

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। চিকিৎসাসূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ নিতে গিয়ে ছিলেন। এদিকে, গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলা আরও তীব্র হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

তাছাড়া উপত্যকার বৃহত্তম শহুর গাজা সিটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। আন্তর্জাতিক মহল থেকে এই পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও তারা তাতে কর্ণপাত করছে না।

আশঙ্কা করা হচ্ছে, এই অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আবার বাস্তুচ্যুত হবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অভিযানের সমালোচনা করে বৃহস্পতিবার বলেছেন, এটি যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক ধাপের ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, গাজা সিটিতে বিস্তৃত সামরিক অভিযান ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এরই মধ্যে বিপর্যস্ত এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত লাখ লাখ বেসামরিক নাগরিক আবারও পালাতে বাধ্য হবে, যা পরিবারগুলোকে আরও গভীর বিপদের মুখে ঠেলে দেবে।

গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, শুজাইয়া, জেইতুন এবং সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা শুরু করলে সেখানকার পরিবারগুলো তাদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। বেশিরভাগই উপকূলের দিকে যাচ্ছিল।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মতে, ইসরায়েলি স্থল অভিযানে জেইতুনের দক্ষিণাঞ্চলের ১৫০০ এরও বেশি বাড়ি ভেঙে ফেলা হয়েছে, যার ফলে সেখানে কোনো ভবন আর অবশিষ্ট নেই।

ইসরায়েলি কর্মকর্তারা গাজা সিটিকে হামাসের সর্বশেষ দুর্গ হিসেবে বর্ণনা করেছেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের