রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত অন্তত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে চালানো এই হামলায় শহরের কেন্দ্রীয় অংশও লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যা তুলনামূলকভাবে বিরল ঘটনা।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া একসঙ্গে ৫৯৮টি ড্রোন ও ডিকয় এবং ৩১ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি এখন পর্যন্ত যুদ্ধের অন্যতম বৃহত্তম বিমানহামলা।

নিহতদের মধ্যে ২, ১৪ ও ১৭ বছর বয়সী তিন শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ দেওয়া বার্তায় বলেন, রাশিয়া আলোচনার টেবিলের পরিবর্তে ব্যালিস্টিক বেছে নিচ্ছে। তিনি আরও দাবি করেন, যারা শান্তির ডাক দিয়েছেন অথচ এখন চুপ রয়েছেন, তাদের অবস্থান পরিষ্কার করার সময় এসেছে।

হামলায় কিয়েভের সাতটি জেলার অন্তত ২০টি স্থানে আঘাত হানা হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় ১০০ ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শপিং মলসহ শহরের কেন্দ্রীয় অবকাঠামো। হাজারও জানালা ভেঙে পড়েছে। দারনিৎসকি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবন সরাসরি আঘাতে ভেঙে পড়েছে। সেখানে এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, কিয়েভ ও ভিন্নিত্সিয়া অঞ্চলে রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই রাতে ইউক্রেনের পাঠানো ১০২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগার ও সামারা অঞ্চলের নভোকুইবিশেভস্ক শোধনাগারে আগুনের ঘটনা ঘটেছে।

এই হামলা এমন এক সময়ে ঘটলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠক করে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে এরপরও শান্তি আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে না।

জেলেনস্কি বৃহস্পতিবারের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে যাতে মস্কোকে আলোচনায় ফিরতে বাধ্য করা যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!