আরও ৭ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাদের আটক করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করে আরেক জেলে নুর মোহাম্মদ বলেন, বুধবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরের নিকটবর্তী সীতা নামক স্থানে জেলেরা মাছ ধরেছিরেন। সেসময় দুটি স্পিডবোট যোগে এসে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দেন। কিছু ট্রলার পালিয়ে যেতে পারলেও নুরুল কায়সারের মালিকানাধীন ট্রলারটি আটক করেন আরাকান আর্মির সদস্যরা। ওই ট্রলারে সাতজন রোহিঙ্গা জেলে ছিলেন।

তিনি আরও বলেন, সাগরে মাছ ধরার সময় নির্দিষ্টভাবে সীমান্ত চিহ্নিত করা জানা যায় না। সেক্ষেত্রে জেলেরা অনেক সময় ভুলে মিয়ানমার সীমান্তে কিছুটা ঢুকে পড়েন।

ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, তার ট্রলারটির দাম ২২ লাখ টাকা। আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে সাত জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে। জেলেদেরসহ ট্রলারটি ফেরত আনার ব্যবস্থা করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, নতুন করে সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে সাত জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি।

এর আগে চলতি মাসেই নাফ নদী থেকে সাতটি ট্রলারসহ ৪৯ জনকে জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে কাউকেই এখনো ছেড়ে দেয়নি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের