বুক চেপে ধরে মঞ্চেই পড়ে গেলেন অভিনেতা

বুক চেপে ধরে অনুষ্ঠানের মঞ্চেই পড়ে যান অভিনেতা। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তৎক্ষণাত। সেখান থেকে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। এখনো সেখানেই চিকিৎসাধীন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব। তার বয়স মাত্র ৪৯ বছর।

গত রোববার রাতের ঘটনা। কোচির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হন রাজেশ। লুটিয়ে পড়েন মঞ্চে। দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ কেশব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না পেরোলে তার শারীরিক অবস্থার হালনাগাদ কোনো তথ্য নিশ্চিত করা যাবে না। অভিনেতার হৃদযন্ত্রের কিছুটা উন্নতি হলেও, চিকিৎসকদের আশঙ্কা মস্তিষ্কে সামান্য আঘাত থাকতে পারে তার।

ঘটনায় মুষরে পড়েছে মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন জগৎ। রাজেশ কেশবের বন্ধু ও পরিচালক প্রতাপ জয়লক্ষ্মী ফেসবুকে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় রাজেশ, প্রাণবন্ত উপস্থিতিতে যে মঞ্চ মাতিয়ে রাখতেন, তিনি যান্ত্রিক সহায়তায় স্থির হয়ে শুয়ে আছেন।’

রাজেশ কেশব আরকে নামে পরিচিত। টেলিভিশনে উপস্থাপক হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। বেশ কয়েকটি মালায়ালাম সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!