জম্মু-কাশ্মীরে বন্যা-ভূমিধসে নিহত ৩০

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টিপর পর আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে। জম্মুর কাটরায় হিন্দু তীর্থক্ষেত্র বৈষ্ণদেবীর মন্দিরের কাছে ভূমিধস আঘাত হানার পর সেখানে তীর্থযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ সুপার পরমভির সিংকে উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।

মঙ্গলবার বৈষ্ণদেবীর মন্দিরের কাছে আধখোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের পাশে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ডোডা জেলায় মেঘভাঙ্গা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। জম্মুতে গত চারদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় সব নদীতেই বিপদসংকেতের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, যোগাযোগের ব্যাপক সমস্যার মধ্যেই কাজ করতে হচ্ছে তার প্রশাসনকে। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তিনি বা তার মন্ত্রীসভার সদস্যরা সেখানে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছেন এই মুখ্যমন্ত্রী।

প্রবল বৃষ্টি আর ভূমিধসের কারণে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। ফলে অনেক তীর্থযাত্রী ওই অঞ্চলে আটকা পড়েছেন।জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও ওই অঞ্চলে আটকে পড়া লোকজনকে উদ্ধার কাজে নেমেছে। বাড়তি উদ্ধারকর্মী নিয়ে দিল্লির নিকটবর্তী হিন্দোন বিমানঘাঁটি থেকে সি-ওয়ানথার্টি এবং আইএল-সেভেন্টিসিক্স সামরিক বিমান জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছে।

জম্মু, উদমপুর, শ্রীনগর ও পাঠানকোটের সামরিক ঘাঁটিগুলোতে আরও বিমান প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এই ঘটনায় শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডা।

অন্যদিকে আরেক পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের তিন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে পরবর্তী দুদিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এরই মধ্যে বিপাশা নদীতে বন্যা দেখা দিয়েছে এবং চণ্ডীগড়-মানালি মহাসড়কের একটি অংশ স্রোতে ভেসে গেছে। বর্ষা মৌসুম শুরুর পর জুন মাসের ২০ তারিখ থেকে এখন পর্যন্ত হিমাচল প্রদেশে ৩১০ জনের মৃত্যু হয়েছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?