একসঙ্গে মামলা খেলেন শাহরুখ-দীপিকা

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। বেশকিছু সিনেমায় তারা একসঙ্গে হাজির হয়ে দর্শক মাতিয়েছেন। এবার তাদের নাম এলো প্রতারণার অভিযোগে। এই দুই তারকাসহ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার এক বাসিন্দা কীর্তি সিং সম্প্রতি এই অভিযোগ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগের নথি অনুযায়ী, ২০২২ সালের জুনে হুন্দাইয়ের আলকাজার মডেলের একটি গাড়ি কেনেন কীর্তি সিং। তার দাবি, গাড়িটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেটি ইচ্ছাকৃতভাবেই তার কাছে বিক্রি করা হয়। ক্রয়ের পর থেকেই গাড়িটিতে একাধিক সমস্যা দেখা দেয়। বিষয়টি কোম্পানিকে বহুবার জানানো সত্ত্বেও সমাধান করা হয়নি।

অভিযোগকারী কীর্তি বলেন, ‌‘গাড়িটি কেনার সময় ব্যাংক ঋণ নিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই নানা ত্রুটি দেখা দেয়। এটি আমাকে এবং আমাদের পরিবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়।’

এখানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের দোষটা কি? কীর্তি জানান, এই দুই তারকা হলেন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তির ভাষ্য অনুযায়ী, ‘এই দুই তারকা ত্রুটিপূর্ণ পণ্যের মার্কেটিং ও ব্র্যান্ডিং করে ভোক্তাদের প্রভাবিত করেছেন। ফলে তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।’

এই অভিযোগ নিয়ে কীর্তি সিং প্রথমে আদালতের দ্বারস্থ হন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত-২)–এর নির্দেশে মথুরা গেট থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এখন পর্যন্ত শাহরুখ, দীপিকা বা হুন্দাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, শাহরুখ ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের সঙ্গে যুক্ত। দীপিকা ২০২৩ সালে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর হন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!