পরিচালককে ‘সাইকোপ্যাথ’ বললেন নিশো, কী আছে আকার গল্পে

রহস্য আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ এবার এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার ঘরানায় কাজ করলেন। সোমবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। বেশ জমজমাট এক গল্পের আভাস মিলেছে ট্রেলারটিতে।

সিরিজের প্রধান চরিত্র আকা হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিশো বলেন, ‌‘আমি সবসময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হোক। আর পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কথাই নেই! আমার চোখে ও একজন ‘সাইকোপ্যাথ’। ভালো মানুষ কিন্তু দুষ্ট। আমাদের বোঝাপড়াটাও দারুণ।’

ভিকি জাহেদ বলেন, ‘আগেও অনেক থ্রিলার করেছি, তবে ‘আকা’ আমার প্রথম সোশ্যাল থ্রিলার। দর্শকদের সঙ্গে এই কাজটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনিও উপস্থিত ছিলেন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে। আলাপকালে ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী ‘আকা’ নিয়ে বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। তিনি সাইকো থ্রিলার জনরায় চমৎকার কাজ করেন। ‘আকা’ একটি দুর্দান্ত প্রজেক্ট হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আকা’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান ও শ্যামন্তি সৌমি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের