রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লির উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া উস্ত-লুগা জ্বালানি রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) অন্তত ৯৫টি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়। এ দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন। ১৯৯১ সালের এ দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি।

ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জানিয়েছে, মধ্যরাতের পরপরই একটি ড্রোন ভূপাতিত হলে সেটি বিস্ফোরিত হয়ে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে। এতে করে কেন্দ্রের ৩ নম্বর চুল্লির উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। বর্তমানে অন্য দুটি চুল্লি বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সচল রয়েছে এবং একটিতে মেরামত কাজ চলছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সামরিক কারণে ট্রান্সফরমারে আগুন লাগার খবর তারা জেনেছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, যেকোনো অবস্থায় পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা জরুরি।

এদিকে ফিনল্যান্ড উপসাগরের তীরে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দর এলাকায় অন্তত ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয়। ধ্বংসাবশেষ পড়ে সেখানে নোভাটেক পরিচালিত টার্মিনালে আগুন ধরে যায়। এটি বাল্টিক সাগর উপকূলের একটি বৃহৎ জ্বালানি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ কমপ্লেক্স।

রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন সরাসরি জ্বালানি টার্মিনালে আঘাত হানছে। এরপর ভয়াবহ বিস্ফোরণে বিশাল আগুন আকাশে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশে বিলীন হতে থাকে।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজনদেঙ্কো বলেন, ‘অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?