এবার ১৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

মাছ ধরে ফেরার পথে নাফ নদীর মিয়ানমার সীমান্ত থেকে ১৪ রোহিঙ্গা জেলেকে দুটি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলের দিকে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মোহনা নাফ নদীর মিয়ানমারের রাখাইন সীমান্তের অংশ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন করিম উল্লাহ নামের এক জেলে।

এর আগে একই দিন দুপুরে বাংলাদেশি ১২ জেলে আরাকান আর্মি আটক করলেও এখনো পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়নি। ১৪ রোহিঙ্গা জেলেদের মধ্যে ট্রলারের দুজন মাঝির নাম জানা গেলেও বাকি ১২ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুটি ট্রলারের মাঝি হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন ও হামিদ হোসেন। বাকি জেলেরাও উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

শাহপরীর দ্বীপের জেলে করিম উল্লাহ জানান, শনিবার কয়েকটি মাছ ধরার ট্রলার সাগর থেকে মাছ ধরে ফিরছিল। পথে দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়ার ওপারে মিয়ানমারের রাখাইনের অংশে নাফ নদী এলাকায় আরাকান আর্মির সদস্যরা প্রথমে একটি ট্রলারসহ বাংলাদেশি ১২ জেলেকে আটক করে নিয়ে যান। পরে বিকেলের দিকে আবারও দুটি ট্রলারসহ ১৪ রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে যান তারা। এখন পযর্ন্ত কোনো জেলেকে আরাকান আর্মি ছেড়ে দেয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন ১২ বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাকি ১৪ রোহিঙ্গা জেলের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্রলার মালিক টেকনাফ নাইট্যং পাড়ার ফরিদ আলম বলেন, দুটি ট্রলারে থাকা ১৪ জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। আটক জেলে ও ট্রলার দুটি এখনো আরাকান আর্মি হাতে আটক রয়েছে।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু