তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর আগে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ হার দেখেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজ খুইয়ে অবশেষে ভয়ংকর চেহারায় ফিরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং।

ম্যাকেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে ৪৩১ রানের পাহাড় গড়েছে অসিরা। এই ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

অস্ট্রেলিয়ার তিন ব্যাটার করেছেন সেঞ্চুরি। তারা হলেন-ট্রাভিস হেড, মিচেল মার্শ আর ক্যামেরন গ্রিন। হেড ১০৩ বলে ১৭ চার আর ৫ ছক্কায় খেলেন ১৪২ রানের ইনিংস। মার্শ ১০০ করেন ১০৬ বলে ৬ চার আর ৫ ছক্কায়। উদ্বোধনী জুটিতে তারা গড়েন ২০৫ রানের জুটি।

এরপর ৪৭ বলে সেঞ্চুরি হাঁকান গ্রিন। যা কিনা অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম। ৫৫ বলে ৬ চার আর ৮ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন গ্রিন। ৩৭ বলে অপরাজিত ৫০ আসে অ্যালেক্স ক্যারের ব্যাট থেকে।

কেশভ মহারাজ আর সেনুরান মুথুসামি নেন একটি করে উইকেট।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের