‘এমন মার্কিন প্রেসিডেন্ট আগে দেখিনি’ ট্রাম্পের সমালোচনায় জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রকাশ্যে কূটনীতি চালাচ্ছেন, তা অভূতপূর্ব। তার ভাষায়, ‘বিশ্বে আগে কখনো এমন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি, যিনি এত প্রকাশ্যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন।’

শনিবার (২৩ আগস্ট) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, এটি কেবল ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বিশ্বকে, এমনকি নিজের দেশকেও দেখছেন ও পরিচালনা করছেন, তা প্রচলিত কূটনীতির ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন।

ট্রাম্প বহুবার দাবি করেছেন, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার চারদিনের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছিল। তার সেই দাবি প্রত্যাখ্যান করে জয়শঙ্কর বলেন, ১৯৭০-এর দশক থেকে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতে একটি জাতীয় ঐকমত্য রয়েছে যে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা আমরা মেনে নেবো না।

বাণিজ্য ইস্যুতে কঠোর অবস্থান

মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, বাণিজ্য আলোচনায় কৃষকদের স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে।

তিনি বলেন, যখন বাণিজ্যের কথা আসে, তখন কৃষকের স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও মধ্যস্থতার বিরোধিতার প্রশ্নে এ সরকার খুবই স্পষ্ট। কেউ যদি এতে দ্বিমত পোষণ করেন, তবে যেন ভারতের জনগণের কাছে গিয়ে বলেন, তিনি কৃষকের স্বার্থ রক্ষা করতে চান না, কৌশলগত স্বায়ত্তশাসনকে গুরুত্ব দেন না।

যুক্তরাষ্ট্রকে বার্তা

মার্কিন প্রশাসনের সমালোচনা করে জয়শঙ্কর আরও বলেন, যদি ভারতের কাছ থেকে তেল বা পরিশোধিত পণ্য কেনার সমস্যা থাকে, তবে কিনবেন না। কেউ আপনাকে জোর করছে না। ইউরোপ কেনে, আমেরিকা কেনে। যদি আপনার ভালো না লাগে, তবে কিনবেন না।

তিনি কৌতুক করে আরও বলেন, যারা নিজেদের প্রো-বিজনেস বলে দাবি করছেন, তারা নিজেদের ব্যবসা না দেখে উল্টো অন্যদের ব্যবসা করা নিয়ে অভিযোগ করছেন, এটি সত্যিই মজার।

বাণিজ্য আলোচনায় ‘রেড লাইন’

আগস্ট মাসে মার্কিন প্রতিনিধিদল দিল্লি সফর বাতিল করলেও ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা এখনো চলছে বলে দাবি করেছেন জয়শঙ্কর। তবে তিনি স্পষ্ট করে বলেন, কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের অধিকার রক্ষার প্রশ্নে ভারতের কিছু অনড় সীমারেখা (রেড লাইন) রয়েছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এখনো চলছে। কেউ বলেনি যে আলোচনা বন্ধ হয়ে গেছে। মানুষ পরস্পরের সঙ্গে কথা বলছে। একে অপরের সঙ্গে কোনো ‘কাটি’ (বন্ধুত্ব ছিন্ন) হয়ে যায়নি।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?