মাদুরোর বিরোধীকে জয়ের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় সংকট সৃষ্টি হয়েছে। এবার মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজকে বিজয়ী বলে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী, এটা যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে প্রমাণিত যে ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ জয়ী হয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিক্ষোভ শুরু হয় দেশটিতে। সেখানের কর্তৃপক্ষ ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে। বলা হয়, তিনি ৫১ শতাংশ ভোট পেয়েছেন।

কিন্তু প্রধান বিরোধী দলের দাবি, তাদের প্রার্থী মাদুরোর চেয়ে দ্বিগুণ সমর্থন পেয়েছেন। তারা এ সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছেন।

ব্লিঙ্কেন নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্টভাবে কোনো কথা না বললেও শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

মূলত ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩১ জুলাই) দেশটিতে দোকানপাট ও পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে। মানুষের মধ্যে রয়েছে গ্রেফতার আতঙ্ক। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি