কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি ওষুধ জব্দ, আটক এক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। এসময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তার লাগেজ থেকে ৮৫ হাজার রিঙ্গিত মূল্যের অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ করা হয়। তবে আটক ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সান ডেইলির প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশি নাগরিকের চারটি স্যুটকেস স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি শনাক্ত করেন। এরপর এসব লাগেজ আরও তদন্তের জন্য মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থায় পাঠানো হয়।

তল্লাশিকালে ৩০টি ভিন্ন ধরনের ৬০ হাজার ইউনিটেরও বেশি ওষুধ পাওয়া যায়, যেগুলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না। ধারণা করা হচ্ছে, এসব ওষুধ কালোবাজারির মাধ্যমে বাংলাদেশিদের কাছে বিক্রির জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, জব্দ করা ওষুধের মধ্যে ২০ হাজার ইউনিট গ্যাস্ট্রিকজনিত রোগের ট্যাবলেট রয়েছে। এসব ওষুধ আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী এসব ওষুধ এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!