জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  তবে একইসঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন।  তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক। 

সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরাইলি চ্যানেল ১২-এ সম্প্রচারিত এক  বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। 

তিনি বলেন, ‘একইসঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরাইলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি।’

ইসরাইলের ধারণা, হামাসের হাতে এখনও ৫০ জন জিম্মি আটক রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত।

নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি, এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি— এই দুটোই একইসঙ্গে এগিয়ে যেতে হবে।’

হামাস মিশরীয়-কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনও সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরাইলি  সৈন্যদের পুনঃস্থাপন এবং ৬০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বুধবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন।  এরপরই বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। 

পরিকল্পনা অনুসারে, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!