পর্তুগালে ভয়াবহ দাবানল

পর্তুগালে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৮৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। দাবানলে বসতবাড়ি, যানবাহন ও কৃষি খামার ব্যাপকহারে ক্ষতির মুখে পড়েছে।

গত ২০ দিন ধরে দেশটির বিভিন্ন স্থানে বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হচ্ছে। তবে গত এক সপ্তাহ দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকলকর্মীদের পাশাপাশি দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও যুক্ত রয়েছেন।

১৮ আগস্ট পাওয়া তথ্য মতে, ১১টি স্থানে দাবানল সক্রিয় অবস্থায় রয়েছে। তিন হাজারের বেশি দমকল কর্মী, এক হাজারের বেশি অগ্নিনির্বাপক যানবাহন এবং একটি অগ্নিনির্বাপক উড়োজাহাজের মাধ্যমে দাবানল নিয়ন্ত্রণের কাজ চলছে। দুর্গম অঞ্চল হওয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনা অনেকটা কঠিন হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে, দাবানলে ভিসেউ জেলার সাঁতাঁও, সার্নান্সেলহে, মইমেন্তা দা বেইরা, পেনেদোনো, সাও জোয়াও দা পেশকেইরা এবং গার্ডা জেলার আগুইয়ার দা বেইরা, ত্রানকোসো, ফোর্নোস দে আলগোদ্রেস, মেদা, সেলোরিকো দা বেইরা ও ভিলা নোভা দে ফজ কোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ব্রাগান্সার ফ্রেইশো দে এস্পাদা আ সিন্তা, গার্ডার সাবুগাল ও পেরা দো মোসো, ভিসেউ জেলার তারুকা এবং ভিলা রিয়ালের মন্ডিম দে বাস্টোতেও আগুন ছড়িয়ে পড়েছে।

দুর্গম এলাকা হওয়ার কারণে হাজারও প্রচেষ্টার পরও দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঘরবাড়ি ও কৃষি খামার নিরাপদ রাখার জন্য দমকলকর্মীরা বিশ্রামবিহীনভাবে কাজ করছেন।  দাবানল পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি গ্রীষ্মের ছুটি বাতিল করে কাজে ফিরেছেন।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু