প্যারিসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বইমেলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা। শনিবার (১৬ আগস্ট) সকালে প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসের মেরীর হলে এ মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে এক অনন্য পাঠক-লেখক, প্রকাশক ও বই প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় প্যারিস। বাংলা বইকেন্দ্রিক এ মেলার উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেড।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ সাহিত্য ও কমিউনিটি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি।

মেলায় ছিল লেখক আড্ডা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং দেশীয় খাবারের স্টল। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বইপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, লেখক ফৌজিয়া খাতুন রানা, সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, আব্দুল কাইয়ুম, নিয়াজ আহমেদ জুয়েল, কাব্য কামরুল, সালেহ আহমেদ, ফটোসাংবাদিক ফরিদ আহমদ রনি, সংগীতশিল্পী আরিফ রানা ও কুমকুম রানা।

এছাড়া উপস্থিত ছিলেন আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম ও রানা তাসলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদুল হক স্বপন, প্যারিস টাইমসের সম্পাদক সালাহ উদ্দিনসহ অসংখ্য প্রবাসী বাঙালি অনুষ্ঠানটি উপভোগ করেন।

এছাড়া বইমেলায় উন্মোচন করা হয় লেখক হাসানুজ্জাম রিপনের ‘বলাবাহুল্য’ এবং ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘প্যারিসের ছবি’।

দিনব্যাপী আয়োজনে বইপ্রেমীদের সরব অংশগ্রহণ প্রবাসে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত প্রকাশ করেন অতিথিরা। বক্তারা প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে একমত হন।

তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয় বরং প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে।
সন্ধ্যায় কবিতা আবৃত্তি, গান ও মুক্ত আলোচনা পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, মিলনমেলা ও বাঙালি ঐতিহ্যের অনন্য রঙ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!