ইরান ফেরত আফগানদের বহনকারী বাসে দুর্ঘটনা, নিহত ৭১

ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ১৭ শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন।আহত হয়েছেন আরও অনেকেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ইসলাম কালা সীমান্ত পেরিয়ে কাবুলগামী ওই বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।  

এর আগের দিনই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী এক মাসে আরও আট লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। এর বেশিরভাগই আফগান নাগরিক।

ইরান ও আফগানিস্তানের মধ্যে ৯২১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটি শুধু একটি ভূখণ্ডগত বিভাজন নয়-এটি ভাষা, ধর্ম, ইতিহাস ও ভাগ্যগত অভিন্নতার সেতুবন্ধও বটে। বিগত চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ ও দখলদারিত্ব থেকে পালিয়ে আসা অর্ধকোটিরও বেশি আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে ইরান-যা এই অঞ্চলজুড়ে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী শরণার্থী বাস্তবতা।

১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর লাখ লাখ আফগান নাগরিক ইরানে আশ্রয় নেন। এরপর ১৯৯৬ সালে তালেবান শাসন, ২০০১ সালে মার্কিন হামলা ও সর্বশেষ ২০২১ সালে তালেবানের ফের ক্ষমতা গ্রহণ—প্রতিটি ধাপেই আফগান জনগণের একটি বড় অংশ ইরানের দিকে ছুটে এসেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!