পাকিস্তানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু

পাকিস্তানে নতুন করে আবারও ভারী বৃষ্টিতে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত সপ্তাহেই দেশটিতে মুষলধারে বৃষ্টিপাতে বেশ কিছু গ্রাম ভেসে গেছে এবং চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আগের ক্ষত সারতে না সারতেই আবারও বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। খবর এএফপির।

বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যায় ঘরবাড়ি ধসে গেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর্যটন অঞ্চলের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে ১১ জন এবং দক্ষিণের বাণিজ্যিক রাজধানী করাচিতে ১০ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া বিভাগ শনিবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পর শহরের সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশের প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি বড় শহরগুলোতে বন্যার জন্য দুর্বল অবকাঠামোকে দায়ী করেছেন।

বুধবার সকাল নাগাদ পানি অনেকটাই নেমে গেছে বলে জানা গেছে। প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা মুহাম্মদ ইউনিস বলেন, দুই জেলায় ৪০ থেকে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে আফগানিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল খাইবার পাখতুনখোয়ায় ৩৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কবলে পড়া গ্রামগুলোতে নিখোঁজ লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!