এমবাপের পেনাল্টি গোলে জয়ে লা লিগা শুরু রিয়ালের

গত মৌসুমে ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা। নতুন মৌসুমেও দারুণ শুরু করলেন কিলিয়ান এমবাপে। মঙ্গলবার তার গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা মৌসুম শুরু করেছে রিয়াল।

ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ডান দিক দিয়ে তিনি বক্সে ঢুকে চমৎকার কাটব্যাক মুভ করার পর ওসাসুনা ডিফেন্ডারের ফাউলের ফলে পেনাল্টি পেয়েছিল মাদ্রিদ।

এই জয়ে নতুন কোচ জাবি আলোনসোরও অভিষেকটা দারুণ হলো। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার আলোনসো গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন। আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন।

ম্যাচের শুরুতেই আলোনসো দলে নামান ক্লাবের তিন নতুন সাইনিং-আলভারো ক্যারেরাস, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং ডিন হুইজসেনকে। ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের বদলে মাঠে নামানো হয় কিশোর ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে, যাকে সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান।

১৮ বছর বয়সী মাস্তান্তুয়োনোর ৮৯তম মিনিটে গোল করার সুযোগ এসেছিল, তবে বক্সের ভেতর থেকে মারা তার শট ওসাসুনা গোলকিপার রুখে দেন।

স্টপেজ টাইমে মাদ্রিদের ফরোয়ার্ড গনসালো গার্সিয়ার শট হাতে ব্লক করার কারণে ওসাসুনা ডিফেন্ডার আবেল ব্রেতোনেস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই ম্যাচে মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন, ফলে তার সম্ভাব্য ট্রান্সফারের জল্পনা আরও জোরালো হয়েছে।

পুরো ম্যাচে মাদ্রিদ বল দখলে রাখে ৭০ শতাংশের বেশি সময়, তবে শুরুতে ওসাসুনার শক্ত রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয় তাদের।

প্রথমার্ধে এমবাপের একটি বাঁকানো শট ক্রসবারের উপরে দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে তিনিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন। এমবাপে বলটা নিচু করে ডানপাশে পাঠান, আর গোলকিপার ঝাঁপ দেন উল্টোদিকে।

এর আগে শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনা শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ রোববার এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তে লিড হারিয়ে ২-১ গোলে হেরে যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!