২৮ বছরের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

বাংলাদেশে তারকা দম্পতি নিয়ে কথা হলে শুরুর দিকেই আসবে অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌয়ের কথা। তাদের দাম্পত্য সম্পর্কের দীর্ঘ গল্প উদাহরণ হয়ে আছে ভক্ত ও সহকর্মীদের কাছে। ১৯৯৭ সালে তারা বিয়ে করেন। প্রায় ২৮ বছর ধরে একসঙ্গে পথ চলছেন জনপ্রিয় দুই তারকা।

তবে শোবিজের অনুষ্ঠানে কিংবা সামাজিক পরিসরে তাদের একসঙ্গে খুব একটা দেখা যায় না। এই অনুপস্থিতি থেকেই গুঞ্জন ওঠে ভালো নেই তাদের দাম্পত্য জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলে নানা আলোচনা।

সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সংসারে কোনো সমস্যা নেই। বরং তারা পরম সুখেই আছেন।

অভিনেতার ভাষায়, ‘আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ। বলেন, ‘আমাদের কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’

একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, ‘মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’

কথোপকথনে উঠে আসে তার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং সেটা নিয়ে মাঝেমধ্যেই মজা করেন। জাহিদের ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। মৌ একদিন মজা করে বলল, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’ তখন ওর হাতে ছিল অনেকগুলো চিঠি।’

অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। একসঙ্গে অভিনয় করেছেন বহু নাটকে। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানে দেখা হলেও দু’জনের মধ্যে কোনো কথা হয় না।

তবে সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু কথা বলতে চান না জাহিদ হাসান। বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে অসম্মান করা হয়, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে বড় কথা।’

জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা। ছোট সন্তান জারিফ জাহিদ সাইম। দুজনেই পড়াশোনা করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!